
পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
আজ শনিবার সকালে পৌরসভার পিটিআইসংলগ্ন বৌদ্ধপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহসভাপতি জুবায়ের আল মামুন এবং পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপ্রতি হালদার।
জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে আজ সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশ লাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়াসংলগ্ন খালে দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানের একপর্যায়ে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ অন্যরা পিটিআইসংলগ্ন বৌদ্ধপাড়া খালের মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফেরার পথে কয়েকজন খালের ওপর থাকা একটি পুরোনো বেইলি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। এতে চারজন খালে পড়ে আহত হন।
এ সময় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকও ব্রিজটির কাছে ছিলেন। তবে ব্রিজ ভেঙে পড়ার সময় তাঁরা কোনো রকমে রক্ষা পান।
স্থানীয় বাসিন্দারা জানান, খালের ওপর থাকা পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাঁরা এলাকার ঝুঁকিপূর্ণ সেতু ও কালভার্টগুলো পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার বলেন, ‘খালের ওপর থাকা পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা ব্রিজটির ওপর উঠতেই ভেঙে যায় এবং খালে পড়ে আহত হই।’
আহত পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপ্রতি হালদার বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি খাল দখলমুক্ত করার সময়ে পৌরসভার পিটিআইসংলগ্ন বৌদ্ধপাড়া খালের ওপর ব্রিজটি ভেঙে দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৫ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।
১৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
১৮ মিনিট আগে