
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
জাপানের স্থানীয় সময় আজ সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীন ক্রিকেট ম্যাচ। এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে একটা প্রীতি ম্যাচ রাখা হয়েছিল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ যথাসময়ে পৌঁছেও গিয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। কিন্তু চীনের ক্রিকেটাররা মাঠে আসেননি। অথচ প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে বাংলাদেশ-চীন একে অপরের সঙ্গে আলোচনা করেছিল।
নারী এশিয়ান গেমসে গত ১৭ সেপ্টেম্বর নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীনের। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের সেমিফাইনাল। কারণ, ১৯৬ রেটিং পয়েন্ট নিয়ে জ্যোতির দল নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে। ৩৬ নম্বরে থাকা চীনের রেটিং পয়েন্ট ৫০।
মেয়েদের এশিয়ান গেমস ক্রিকেটের চার সেমিফাইনালিস্ট এরই মধ্যে ঠিক হয়ে গেছে। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনাল। এই ম্যাচ শেষেই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে বাংলাদেশ-ভারত সেমি। তাতে করে দুবাইয়ে কদিন আগে ভারতের কাছে নারী এশিয়া কাপে ৪০ রানে হারের বদলা নেওয়ার সুযোগ নিশিনে পাচ্ছেন জ্যোতিরা।
২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের ছেলে-মেয়ে উভয় দলই ব্রোঞ্জ পেয়েছে। দুই জায়গাতেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
৫ মিনিট আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
২ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। তবে এই সিরিজের আগে পর্যাপ্ত সময় নিউজিল্যান্ডের হাতে থাকলেও তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুটিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন রাচীন রবীন্দ্র। তাতে করে ভারত সিরিজ পড়ে গেছে হুমকির মুখে।
৩ ঘণ্টা আগে