
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে পালকি পরিবহন ও মোল্লা ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার রানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত মোল্লা ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
মোল্লা ট্রাভেলসে থাকা যাত্রী ইউসুফ আলী জানান, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তিরা অধিকাংশই মোল্লা পরিবহনের যাত্রী।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আঘাত গুরুতর থাকায় একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পুলিশ। দুর্ঘটনায় কমপক্ষে সাতজন আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
১৯ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল।
২২ মিনিট আগে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে অপহৃত ৬ জেলে মুক্তিপণের টাকা দিয়ে জলদস্যুদের কবল থেকে বাড়িতে ফিরেছেন। গতকাল শুক্রবার রাতে তাঁরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে পৌঁছান। তবে মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো চার জেলে জিম্মিদশা থেকে মুক্তি পাননি।
২৮ মিনিট আগে