
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় থানায় গিয়ে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করা সেই কিশোরীকে (১৭) সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তাকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়েছেন। সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করা শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার, জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শিক্ষার্থীর মা।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নারীশিক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীর সাহসিকতা প্রশংসনীয় এবং এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বাল্যবিবাহে উৎসাহিত না করে তাদের শিক্ষা অব্যাহত রাখতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীর বাবা পেশায় কৃষক এবং আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়ের বিয়ের উদ্যোগ নেন। তবে সে পড়ালেখা চালিয়ে যেতে চায় এবং বিয়েতে আপত্তি জানায়। পরিবারের চাপের মুখে সে ১৮ এপ্রিল থানায় গিয়ে বিয়ে বন্ধে পুলিশের সহযোগিতা চায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে