নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির ছোট মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে সাদিয়া বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীর বাড়ির যাওয়ার পথে পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় সালমা নামের এক প্রতিবেশী নারী বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন।
খবর পেয়ে সাদিয়ার পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত এসে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় পর পুকুরের পানিতে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার পর শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে