
পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে বৈদ্যুতিক সার্ভিসের তার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার রাতে ওই এলাকার একটি ফলের গুদামের সার্ভিস তারসহ অন্যান্য জিনিস চুরির সময় ধরা পড়েন তিনি। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ওই যুবকের নাম সাগর শেখ (২৭)। তিনি নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসার শেখের ছেলে।
গুদামের মালিক রাজু হাওলাদার বলেন, ‘আজ রাত ৮টার দিকে পুরাতন পৌরসভা সড়কে আমার ফলের গুদামে বিদ্যুতের সার্ভিস তার এবং অন্য মালপত্র চুরির সময় চোরকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে নিয়ে যায়।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, চুরির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ও আলাতলী ইউনিয়নের সংযোগস্থলে মরা নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ। একটি সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটে সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে। সমিতির ১৭টি পদে ৩৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৫০৮ জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
১ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে দেশে এগ্রিভোল্টাইক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে এগ্রিভোল্টাইক কার্যকর সমাধান হতে পারে। ত
১ ঘণ্টা আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে। নগর ভবনের সভা কক্ষে বিকেল সাড়ে তিনটায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এই বাজেট ঘোষণা করবেন। সিটি করপোরেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে