
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন। এর মধ্যে ১৯ জন পেয়েছে এ প্লাস। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেছারাবাদ উপজেলা থেকে জেনারেল শাখায় বিদ্যালয়টির ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১৫ জন কৃতকার্য হয়েছে। ফলাফলে ১৯টি এ প্লাস, ৫০টি এ গ্রেড এবং ২৫টি এ মাইনাস অর্জিত হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমাম সিকদার বলেন, আমাদের বিদ্যালয় যেমন ফলাফলে উপজেলার শীর্ষে, তেমনি খেলাধুলাতেও উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৪ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে