
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর শাখা ব্যবস্থাপক মো. বাদশা ফয়সালের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আইনজীবী অলিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব আকন, সাদিকের স্ত্রী সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আদুরিসহ সাদিকের বন্ধু, স্বজন ও এলাকাবাসীরা।
আইনজীবী অলিউল ইসলাম বলেন, একটি মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আবেগের বশে কাউকে দোষী করা ঠিক নয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। প্রতিষ্ঠানের হিসাব পর্যালোচনায় কিছু আর্থিক অসামঞ্জস্যতা ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যক্তি তা স্বীকার করে কিস্তিতে অর্থ পরিশোধের অঙ্গীকার করেছিলেন। মানবিক বিবেচনায় তাঁকে সময়ও দেওয়া হয়েছিল।
সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার বলেন, ঘটনার দিন ফয়সালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানের মালিক সহকর্মীদের নিয়ে বাসায় গিয়ে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
২ ঘণ্টা আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
৩ ঘণ্টা আগে