বরিশালে বিএনপির গণসমাবেশের একদিন আগে ঢাকা-কুয়াকাটা রুটে বাস চলাচল বন্ধ থাকার ঘোষণায় ইতিমধ্যে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হোটেল-মোটেলে ৮০ শতাংশ অগ্রিম বুকিং বাতিল হয়ে গেছে। আগামীকাল শুক্রবার থেকে বরিশাল জেলা বাস মালিক সমিতির দুই দিনের ধর্মঘটে কুয়াকাটা পর্যটন খাতে ১০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
পর্যটন ব্যবসায়ীরা জানান, কুয়াকাটায় ১৫০টি হোটেল-মোটেল রয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারে ৮০ শতাংশ অগ্রিম বুকিং হয়ে যায়। অন্তত ১৫ হাজারের ও বেশি পর্যটকের সমাগম ঘটে। এতে নিম্নে ১০ কোটি টাকা পর্যটন খাতে আয় হয়। তবে বাস মালিকদের ঢাকা ধর্মঘটের কারণে শুক্রবার থেকে সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। ইতিমধ্যে হোটেল-মোটেলে অগ্রিম বুকিং বাতিল করছেন পর্যটকেরা। এ ছাড়া যারা কুয়াকাটায় ছিলেন তারাও ভ্রমণ সংক্ষিপ্ত করে চলে গেছেন।
এদিকে পর্যটন ব্যবসায়ীদের দাবি, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক ও ব্যবসায়ীদের দিক বিবেচনা করে দ্রুত ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক পরিবেশ ফেরানোর।
কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম বাচ্চু বলেন, ‘পুরো সপ্তাহের মধ্যে কুয়াকাটায় পর্যটক আসে মাত্র দুই দিন। সাপ্তাহিক ছুটির দিনের দিকে তাকিয়ে থাকি আমরা। ছুটির দিনে ধর্মঘট দিয়ে আমাদের বিপাকে ফেলা হলো। এদিক বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় ৮০ শতাংশ রুম বুকিং হয়ে থাকে। বাস ধর্মঘটের কারণে এরই মধ্যে ৮০ শতাংশ রুম বুকিং বাতিল হয়েছে। এমন পরিস্থিতি পর্যটনকেন্দ্রগুলোর জন্য অশনিসংকেত। এর ভুক্তভোগী হন পর্যটন সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও কর্মচারীরা।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধর্মঘটে পর্যটন ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে। ১০ কোটি টাকার লোকসানের আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিএনপির সমাবেশের কারণে বরিশালের দিকে মানুষ বেশি যাচ্ছে। এতে যেসব পর্যটকদের নিজস্ব গাড়ি রয়েছে তারাও আসতে পারছে না কুয়াকাটায়।

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৫ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে