
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির এক নেতার বক্তব্যের শেষ দিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
ওই নেতা হলেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার।
গতকাল রোববার রাত থেকে ১২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জাকির হোসেন নোয়াব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের শেষ পর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
তাঁর এ বক্তব্য শুনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। আবার কয়েকজন হাতের ইশারায় তাঁকে থামানোর চেষ্টা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াবসহ দলটির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁর বক্তব্যের শেষাংশের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে বিএনপির কয়েকজন নেতা দাবি করেছেন, জাকির হোসেন নোয়াব ‘জয় বাংলা’ বলার পরই বক্তব্য শেষ করেন। ‘জয় বঙ্গবন্ধু’ বলার বিষয়টি তাঁরা নিশ্চিত নন। তাঁদের দাবি, ভিডিওতে শেষের শব্দটি স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন। তিনিই ভালো জানেন। আমি কিছু বলব না।’
রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির মোবাইল ফোনে সোমবার বিকেলে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৪ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৮ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১২ মিনিট আগে