
পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা যদি সরকার গঠন করি, তাহলে সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করব।’ আজ শুক্রবার পটুয়াখালীর নিউমার্কেট গোলচত্বর এলাকায় নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমি শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি। এতে প্রায় ৩০–৩৫ বছরের মতো হবে কাজ করছি, আপনাদের সঙ্গে ছিলাম।
‘বিএনপি কখনো ভোটের প্রার্থী দিতে ভুল করে নাই। আপনারা (ভোটার) ভোট দিতে ভুল করে নাই—এটা যদি সত্য হয়, ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যদি সরকার গঠন করি, তাহলে সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করব।’
তিনি বলেন, ‘মানুষ মরে গেলে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না, তেমন আমিও কিছুই নিতে পারব না। আপনারা জানেন আলেকজান্ডার তিনি যখন মারা জান তখন একটি নসিহত করে গিয়েছিলেন, তার দুই হাত কফিনের বাইরে বের করে রাখবা, কেন যাতে করে পৃথিবীর লোক দেখবে এত বড় শক্তিশালী সম্রাট মরার পরে সে কী নিয়ে যাচ্ছে—খালি হাত নিয়ে যাচ্ছে।’
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের দোয়া ও আল্লাহর রহমত আছে বিধায় আমি এখন পর্যন্ত বেঁচে আছি, না হয়তো বেঁচে থাকার কথা না। পটুয়াখালীর মতো জায়গায় চাঁদাবাজি না করে কেউ বাঁচতে পারলে, সে সবখানেই বাঁচতে পারবে।’

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৪ ঘণ্টা আগে