
পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
আদালতের পিপি মজিবুর রহমান টোটন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটি এখনো তদন্তাধীন। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দুই কিশোর গ্রেপ্তার হয়ে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রয়েছে।
কিন্তু মামলার তদন্ত চলাকালেই গত ২৬ এপ্রিল ঢাকার আদাবর থানার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী। বিষয়টি তদন্তকারী কর্মকর্তা আদালতকে লিখিতভাবে অবহিত করেন।
আরও জানা যায়, ভুক্তভোগীর বাবা জুলাই আন্দোলনের একজন শহীদ। স্বামীর মৃত্যু, মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এবং অবশেষে আত্মহত্যার মতো ঘটনায় ভুক্তভোগীর মা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন। ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি দুই নাবালক সন্তানসহ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
এই প্রেক্ষাপটে আদালত তাঁর আদেশে বলেন, ভুক্তভোগীর মায়ের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া ভয়াবহ বিয়োগান্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, যা সহজেই অনুমেয়। তাই তাঁর জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
আদেশে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), পুলের হাট, যশোরে কর্মরত অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে কর্মরত সাইকোসোশ্যাল কাউন্সেলরের মাধ্যমে ভুক্তভোগীর মায়ের মানসিক কাউন্সেলিংয়ের যথাযথ ব্যবস্থা করেন।
কাউন্সেলিং সম্পন্ন হলে সংশ্লিষ্ট কাউন্সেলরের প্রত্যয়নপত্রসহ বিষয়টি তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
১৭ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ১৪ বছর বয়সী নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মা-মেয়েসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত সাতটি উপজেলা কমিটি ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস এ জিন্নাহ কবির এই তথ্য নিশ্চিত করেন।
২২ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে খেজুরগাছের নিচ থেকে শিশু হুমায়রা জান্নাতের (৪) লাশ উদ্ধার করেছেন পরিবারের লোকজন। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকায় লাশটি পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৪ মিনিট আগে