Ajker Patrika

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকেরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হয়েছেন মো. সেজান মাহমুদ। তিনি পেয়েছেন ‘নৌপ্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।

অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। এ সময় তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকেরা। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকেরা। ছবি: আজকের পত্রিকা

কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন এবং নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা প্রশংসনীয়। দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ঘাঁটিটি দক্ষ নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকেরা। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকেরা। ছবি: আজকের পত্রিকা

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা বলেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত