
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
জেলেদের অভিযোগ, চাল বিতরণের সময় তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া অনেক নিবন্ধিত জেলে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও চাল পাননি। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেককে ৬০-৭০ কেজি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এ বিষয়ে জেলেরা ওই ইউপির প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জেলেরা তাঁকে বাজারে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় শাহজাহান গাজী অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যান।
তবে ঘটনার বিষয়ে কথা বলতে ওই চেয়ারম্যানকে তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
১১ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
১৯ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
৩৬ মিনিট আগে
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকায় যাতায়াতের অন্যতম রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে
১ ঘণ্টা আগে