
পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মামুন মোল্লা উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ মার্চ দুপুরে উপজেলার মহিপুর থানার আলীপুর বাজারসংলগ্ন থ্রি পয়েন্ট এলাকার ওই ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, বাউফলের বাসিন্দা মশিউর একজন মৎস্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি আলীপুরে থাকেন। ঘটনার দিন তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় গেলে কয়েকজন হাত-পা বেঁধে তাঁকে আলীপুর টোল প্লাজা এলাকার আবাসিক হোটেলে নিয়ে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায়। কার্ড দিয়ে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আত্মীয়স্বজনের কাছে ফোন করে আরও ৬০ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় তাঁকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।
মশিউর রহমান আরও বলেন, ‘আমাকে মারধর করার কারণে শরীরে জখম বয়ে বেড়াচ্ছি। তা ছাড়া উলঙ্গ করে ভিডিও করে রেখেছে, যা নিয়ে আমি সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কায় রয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লি সুলতান বলেন, ‘একজন ব্যবসায়ীর সঙ্গে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দের কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নেবে না। তাই মামুন মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ ব্যাপারে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
১৯ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে