
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে র্যাব। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স প্রতিষ্ঠার লক্ষেও র্যাব কাজ করছে।’
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক মানুষকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খুরশীদ হোসেন বলেন, দেশকে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কাজে এগিয়ে এলিট বাহিনীর চৌকস দল। জঙ্গি সন্ত্রাসীদের দমনের লক্ষ্য নিয়ে র্যাবের পথ চলা শুরু হয়েছিল। আজ বিভিন্ন মানবিক কাজের মধ্যে দিয়ে দক্ষতা প্রমাণ করে চলছে র্যাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে।
এ সময় মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলম সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল র্যাব মহাপরিচালক কুয়াকটায় এসে রাত্রি যাপন করেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে