
পটুয়াখালী দশমিনায় নিজের শোয়ার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দেখতে কালো হওয়ায় ওই যুবকের বিয়ে হচ্ছিল না, তাই ক্ষোভে-দুঃখে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছে পরিবার। তবে পুলিশ বলছে, আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
আজ রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম চন্দ্র শেখর (২৫)। তিনি পূর্বলক্ষ্মীপুর গ্রামের যতিন ব্যাপারীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, চন্দ্র শেখর সহজ-সরলপ্রকৃতির ছেলে ছিল। এক বছর পর্যন্ত পারিবারিকভাবে তাঁর বিয়ের কথা চলছিল। কালো বলে কোনো মেয়েই বিয়েতে রাজি হননি। তাই মনের দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গতকাল দুপুরে যতিন ব্যাপারী ঘরে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখে চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন এ অবস্থায় দেখে দশমিনা থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্র শেখরের বাবা যতিন ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে সহজ-সরলপ্রকৃতির ছিল। আমার সাংসারিক কোনো ঝামেলা নেই। আমার এক ছেলে, দুই মেয়ে। মেয়েরা তাদের স্বামীর বাড়িতে থাকে। এক বছর ধরে বিভিন্ন জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছি। বৈশাখে বিয়ে হওয়ার কথা। শনিবার সকালে খেতে কাজ করতে গিয়ে কখন ঘরে এসে গলায় ফাঁস দিয়েছে জানি না। দুপুর দুইটায় খাবার খাওয়ার জন্য খোঁজ করতে ঘরে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিই।’
যতিন ব্যাপারী আরও বলেন, ‘আমার ছেলে জন্মগতভাবে কালো। এক বছর ধরে ওর জন্য পাত্রী খুঁজছি। কিন্তু কালো জন্য মেয়েরা পছন্দ করে না। সেই জন্যে আমার ছেলে এ ঘটনা ঘটাইছে কি না, সেটাও কাউকে বলে নাই। এ জন্যও হইতে পারে।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনকে পাঠানো হয়। প্রাথমিকভাবে চন্দ্র শেখরের মরদেহ থানায় আনা হয়। আজ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।’
আরও খবর পড়ুন:

সিটি করপোরেশনের ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধনের কীটনাশক সরবরাহ ও ব্যবহারে অনিয়ম করা হচ্ছে। কীটনাশক পরীক্ষার সময় মানসম্মত ওষুধ দেখানো হলেও অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে ফগিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা...
১০ মিনিট আগে
তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ
৩৪ মিনিট আগে