
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একাদশ শ্রেণিপড়ুয়া এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ধারণা করা হচ্ছে, সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত সে আত্মহত্যা করেছে।
মৃত কলেজছাত্রের নাম ইমন খন্দকার (১৭)। সে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার ইলিয়াস খন্দকারের ছেলে। ইমন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমন। এর আগে, রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড করে তাতে ক্ষমা চেয়ে আত্মহত্যা করার ইঙ্গিত দেয় সে।
স্ট্যাটাসে সে লিখে, ‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারও কাছে ভুল করে থাকি। মামা, আপনি আমার মা আর বোনরে দেইখেন। লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লা সাঃ।’
নিহত ব্যক্তির পরিবার জানায়, কয়েক মাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে ইমনের ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। কিছুদিন পর সেই রিকশাটিও চুরি হয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। আজ মঙ্গলবার সাহ্রির পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সকালে ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় দুপুর ১২টায়। পরে তার মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে ছেলেটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চারদিকে থইথই পানি। এরই মধ্যে দাঁড়িয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। হাওরের মধ্যে নির্মিত বিদ্যালয়টির আশপাশের পথঘাট বর্ষার পানি বৃদ্ধির কারণে ডুবে গেছে। ফলে দূরদূরান্ত থেকে শিশুশিক্ষার্থীদের নৌকা বেয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে এখানে ক্লাস করতে আসতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪টি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এসব প্রতিশ্রুতি দিয়ে বিশাল জয়ও পেয়েছিল তারা। তবে প্রতিশ্রুতির উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের একাংশ।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে গত এক সপ্তাহ ধরে কাজ করছেন দুজন নির্বাহী প্রকৌশলী। যা নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। এ অবস্থায় ভোগান্তিতে পড়ছেন ঠিকাদারসহ সেবাগ্রহীতারা।
১ ঘণ্টা আগে
হঠাৎ টালমাটাল হয়ে উঠেছে নওগাঁর চালের বাজার। এই জেলায় উৎপাদিত সুগন্ধি (আতপ) চালের কেজিতে এবার ২-৪ টাকা নয়, বেড়েছে ৮০ টাকা। গেল তিন সপ্তাহের ব্যবধানে সব ধরনের সরু চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা।
১ ঘণ্টা আগে