খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছেন পরিবহনটির খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। বাকি যাত্রীর প্রায় সবাই গুরুতর আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিবহনের অধিকাংশ যাত্রী গোপালগঞ্জ এলাকার ছিলেন বলে জানা গেছে।
ইমাদ পরিবহনের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ‘ইমাদ পরিবহনের বাসটি রোববার সকাল ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় সামনের একটি টায়ার ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’
জাকির আরও বলেন, ‘রোববার ভোর ৪টায় খুলনার ফুলতলা থেকে প্রথমে কিছু যাত্রী নিয়ে নগরীর রয়্যাল মোড়ের কাউন্টারের সামনে আসে। সেখান থেকে আরও কিছু যাত্রী নিয়ে ভোর ৪টা ৪০ মিনিটে ছেড়ে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড কাউন্টার থেকে আরও যাত্রী নিয়ে ৫টা ৫ মিনিটে খুলনা ত্যাগ করে। বাকি অধিকাংশ যাত্রী গোপালগঞ্জ এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে উঠেছিলেন।’
জাকির হোসেন আরও বলেন, ‘৪০ সিটের বাসটি যাত্রীতে প্রায় পূর্ণ ছিল। খালি ছিল তিন-চারটি। শুনেছি, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা গেছে। বাকিরা আহত হয়েছেন। তাঁদের হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এর মধ্যে খুলনার কতজন যাত্রী আছেন, তা এখনো জানতে পারিনি। তবে খুলনা থেকে মোট ১৭ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।’
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাকির হোসেন নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি।
এ বিষয়ে নগরীর বিভিন্ন বাসযাত্রীর অভিযোগ, ইমাদসহ বেশ কয়েকটি পরিবহনের বাস পুলিশকে ম্যানেজ করে হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে চলাচল করে। এর ফলে যেকোনো সময় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারই ফল রোববারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
আরও খবর পড়ুন:

সিটি করপোরেশনের ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধনের কীটনাশক সরবরাহ ও ব্যবহারে অনিয়ম করা হচ্ছে। কীটনাশক পরীক্ষার সময় মানসম্মত ওষুধ দেখানো হলেও অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে ফগিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা...
৭ মিনিট আগে
তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ
৩১ মিনিট আগে