
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টা গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা তুলতে গিয়ে মাটিতে পড়ে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম (২৩)। আহত অবস্থায় শ্রমিক রব্বানী (৩২), শাহিন আলম (৩৫) ও জয় ইসলামকে (৩০) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, ওই ভুট্টাখেতের ওপর দিয়ে বিদ্যুতের তার গেছে। একটি তার ছিঁড়ে নিচে পড়ে ছিল। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকেরা বিদ্যুতায়িত হন। এতে মর্মান্তিক প্রাণহানি ঘটে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন।
নিহত শাহিন আলমের ভাই শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই আজ আমার ভাইসহ তিনজনের প্রাণ গেল। যদি লাইনগুলো নিয়মিত চেক করা হতো, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একজনকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘আজ সকালে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে