
সমতলের চা-শিল্পকে আরও এগিয়ে নিতে পঞ্চগড়ে ছয় শতাধিক চা-চাষির অংশগ্রহণে চা-চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। দিনজুড়ে আলোচনা সভা, চায়ের মান উন্নয়ন-বিষয়ক কর্মশালা, চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জমজমাট হয়ে ওঠে আয়োজন।
সম্মেলনে জেলা প্রশাসক সাবেত আলী, চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক উদ্দীন ও চা-চাষি আহসান হাবিব সরকারসহ বক্তারা উপস্থিত চাষিদের সামনে সমতলের চা-শিল্পের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
বক্তারা জানান, কয়েক বছর ধরে কারখানার মালিকদের সিন্ডিকেটের কারণে চা-চাষিরা ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েন। তবে গত এক বছরে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি বদলে গেছে। কাঁচা চা-পাতার দাম কেজিপ্রতি ১৭ টাকা থেকে বেড়ে এখন ৩০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। মানসম্মত চা উৎপাদনের ফলে নিলাম বাজারেও বেড়েছে পঞ্চগড়ের চায়ের চাহিদা। আগামী দিনে চা-শিল্পকে আরও এগিয়ে নিতে চাষি, কারখানার মালিক ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৩ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
২১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
২৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
৩৩ মিনিট আগে