
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় উপজেলা এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় একটি ধানখেতে দৌড়ে গিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই রাস্তার নির্মাণকাজ চলছে। সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাওয়ায় এবং কাদাধুলার ওপরেই কাজ চালানোয় স্থানীয় খেপে গিয়ে রাস্তার নির্মাণকাজ আটকে দেন। আজ দুপুরে রাস্তার কাজ দেখতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন এলজিইডির কর্মচারী।
স্থানীয় ইউপি সদস্য বেলাল বলেন, ‘এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে চলছে। পাশের আরেকটি রাস্তার কাজ শেষ হলেও এই রাস্তা অনিয়মের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এবারও অভিযোগ পেয়ে গিয়ে দেখি, কাজের মান অত্যন্ত খারাপ। তাই স্থানীয়দের সহযোগিতায় কাজ বন্ধ করি।’ স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি, সামান্য চাপেই কার্পেটিং উঠে যাচ্ছে। তখন মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করছিল।’

কার্পেটিং উঠে যাওয়ার কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন, ‘বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়ে ছিল, তবু কার্পেটিং করা হয়েছে। রাস্তা পরিষ্কার না করায় কার্পেটিং উঠে গেছে।’
উপজেলা এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘অফিস থেকে আমাকে কাজ দেখতে বলা হয়েছিল। গিয়ে দেখি, স্থানীয়রা কাজ বন্ধ করেছে। আমি সাংবাদিকদের জানাই, অনিয়ম হয়নি। তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। কোনোমতে প্রাণে রক্ষা পাই।’ তিনি আরও বলেন, ‘১০ দিন আগে বিটুমিনাস প্রাইম কোট দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়ে যায়। পরিষ্কার না করেই কার্পেটিং করায় সমস্যা হয়েছে।’
এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলীর কার্যালয় এলজিইডির প্রকৌশলী মো. আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে