Ajker Patrika

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর
নিহত খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের আমিনুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, খাইরুল সাইকেল চালিয়ে বারঘাটী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে করলার বস্তাবোঝাই একটি নসিমন দ্রুতগতিতে পেছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নসিমনের চালক হাসিবুল গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে বারঘাটী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নসিমনটি জব্দ করেন। পরে খাইরুলের মরদেহ থানায় নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত