
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা গেছে শীতের আগাম বার্তা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কাটে কুয়াশা। মনে হচ্ছে, প্রকৃতি যেন আসন্ন শীতকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে।
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোরের কুয়াশায় জেলার মাঠঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের চারপাশ ঢেকে যায় সাদা চাদরে। গাছের পাতা, ঘাসের ডগা আর ধানের শিষে ঝুলে থাকা শিশিরের বিন্দুগুলো জানান দিচ্ছে, উত্তর সীমান্তে এসে পড়েছে শীতের ছোঁয়া।
পঞ্চগড়ের তালমা এলাকার বাসিন্দা আজিজুল হক বলেন, ‘সকালে উঠে দেখি ঘরের সামনে কিছুই দেখা যায় না। গাছপালায় পানি জমে আছে। মনে হচ্ছে শীত একেবারেই দরজায় এসে গেছে।’ একই এলাকার গৃহবধূ সালমা বেগম বলেন, ‘সকালে বাইরে গেলেই ঠান্ডা লাগে। শিশুরা এখন চাদর গায়ে দিয়ে প্রাইভেটে যাচ্ছে। এমন কুয়াশা দেখে মনে হয়, এবারের শীতটা আগেভাগেই চলে আসবে।’

এ বিষয়ে আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ধীরে ধীরে উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হচ্ছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে