
‘আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন, সেটা ঠিক করেননি’ বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, ‘আমার স্ত্রী তাঁর আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে এ ব্যাপারে অভিযোগ করেছেন। কিন্তু বরখাস্ত করার কথা তিনি বলেননি। আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন, সেটা ঠিক করেননি। এতে আমি বিব্রত।’
আজ রোববার সকালে রেলভবনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করার জন্য টিটিইকে বরখাস্তের ঘটনার বিষয়ে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করার সময় এমনটি বলেন রেলপথ মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ইতিমধ্যেই টিটিইর সাময়িক বরখাস্ত অর্ডারটি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) শোকজ করা হয়েছে। কেন এত অল্প সময়ের মধ্যে তাঁকে বরখাস্ত করা হলো। কোনো যাত্রী অভিযোগ দিতেই পারেন, কিন্তু সেটি যাচাই-বাছাই না করে এমন সিদ্ধান্ত কেন নিয়েছেতা জানতে চাওয়া হয়েছে।
ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন। ট্রেনের কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাঁদের টিকিট দেখতে চাইলে তাঁরা রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন।
এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ওই তিন যাত্রী তাঁদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তাদেশ শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়েছে।
এরপর রেলমন্ত্রী সংবাদমাধ্যমে দাবি করেন, ট্রেনের যাত্রীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তাঁদের তিনি চেনেনও না। সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণেই বরখাস্ত হয়েছেন টিটিই।
তবে জানা গেছে, তিন যাত্রীই রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়। মন্ত্রীর পরিচয় ব্যবহার করেই তাঁরা বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে উঠেছিলেন।
রেলমন্ত্রী সম্পর্কিত আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন ও সংগ্রাম তুলে ধরে দেশজুড়ে পরিচিতি লাভ করা টাঙ্গাইলের সেই আলোচিত প্রান্তিক কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন আর নেই। আজ মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন...
৫ ঘণ্টা আগে
জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আইনে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং...
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে নিহত জাবির ইব্রাহিমের মা ও জামায়াতের দলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, একজন বাবা অথবা মা সব ধরনের সুযোগ-সুবিধার আগে যেটা চায়, সেটা হলো তার সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়।
৮ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর চা-বাগানে শ্রমিক–কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে ৩১টি চা-বাগানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সদস্য...
৯ ঘণ্টা আগে