
পাবনার ঈশ্বরদীতে দেশব্যাপী আলোচিত রেলমন্ত্রীর তিন আত্মীয় ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায়ের ঘটনা তদন্তের দিনে রেলের সেই টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানান। একই সঙ্গে তিনি তদন্তের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
ডিআরএম বলেন, ‘তদন্ত চলছে চলুক। আমাদের রেলওয়েতে জনবল সংকট আছে। তা ছাড়া এখনো তদন্তে প্রমাণিত হয়নি। এ জন্য আমি এখন এই মুহূর্ত থেকে টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জন্য চিঠি দিচ্ছি। তদন্তে দোষী প্রমাণিত না হলে আমরা প্রয়োজনে তাঁকে পুরস্কৃত করব।’
অপরদিকে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে মন্ত্রণালয় থেকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত মোতাবেক রোববার দুপুরেই ডিসিওকে কারণ দর্শাতে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম শোকজ চিঠি ইস্যু করেছেন।
আলোচিত এ ঘটনায় অভিযুক্ত, অভিযোগকারী ও সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সকাল ১০টায় তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও পাকশীতে মন্ত্রীর স্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলতে কৌশলে কালক্ষেপণ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর ক্ষেপে যান। ফলে ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টার দিকে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তার (এটিও) কার্যালয়ে তদন্তের কার্যক্রম শুরু হয়। এর আগে প্রান্ত’র বক্তব্য নিতে চাইবে না, তদন্তের পর বক্তব্য দেবেন বলে জানান। এ সময় তাকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান। এ অবস্থায় তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুমে কিছু সময় অবস্থান করেন।
এদিকে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক তদন্তের শুরুতেই ঘটনার রাতে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ট্রেন পরিচালক শরিফুল ইসলামের বক্তব্য গ্রহণ করে।
তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানান, তদন্তের প্রথম দিনে আজ রোববার ৮ জনকে ডাকা হয়েছে। এরা হলেন অভিযুক্ত, অভিযোগকারী ও ওই ট্রেনে কর্তব্যরত বিভিন্ন পর্যায়ের কর্মচারী।
এদিকে কারণ দর্শাও নোটিশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোন কথা বলতে রাজি হননি পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
২৮ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৩০ মিনিট আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৩২ মিনিট আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে