
পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়েছেন।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামের আবাসিক হোটেলের একটি কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।
পুলিশ জানায়, নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’

সরকারের (অন্তর্বর্তীকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের ওপেনিয়ন...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
৫ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
৫ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
৬ ঘণ্টা আগে