
পাবনার ঈশ্বরদীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রাহাত প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সাহাপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দিলে ধর্ষণচেষ্টা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটি তার বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় রাহাত প্রামাণিক শিশুটিকে ফুসলিয়ে তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুটি চিৎকার দিলে তার মাসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিশুটির বাবা অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা বাধা সৃষ্টি করেন।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে শিশুটির বক্তব্য শুনে রাহাত প্রামাণিককে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে রাতে ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সরাইলের স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া
১৮ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শিমুল হোসেনের (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। গতকাল শনিবার রাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গতকাল শনিবার সকালে ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
জামালপুরে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেছেন, গতকাল শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে