
পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া ২৩টি স্টিল শিট উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার নুরুল্লাহপুর গ্রামের একটি ইটভাটা থেকে শিটগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহা বলেন, উদ্ধার করা সিটগুলো সবই নতুন। এগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘নিকিম’ নামের একটি বিদেশি সাবঠিকাদার কোম্পানির বলে জানা গেছে। এগুলো রূপপুর প্রকল্পের ভেতরে পদ্মা নদীর ধারে রাখা ছিল। পরে মালগুলো খোয়া যায়।
নয়ন কুমার সাহা আরও বলেন, গতকাল বিকেলে রূপপুর প্রকল্প এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে লক্ষ্মীকুণ্ডার নুরুল্লাহপুর গ্রামে মো. ফরিদুলের ইটভাটার একটি পরিত্যক্ত কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি ও ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে কোম্পানির লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
২৮ মিনিট আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
১ ঘণ্টা আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
২ ঘণ্টা আগে