পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ।
মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৫ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৫ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৫ ঘণ্টা আগে