
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতিকে স্মরণ করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের এই মিছিল শুরু হয়।
শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।

তাজিয়া মিছিল কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াত এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যদেরও বিভিন্ন স্থানে মোতায়েন থাকতে দেখা গেছে।

মিছিলের পুরো রুটজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এর মধ্যে এক নারীর লাশ রয়েছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
২৫ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে