
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক মো. শামীম আহসান আজ শনিবার সকালে যোগদান করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে পাবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজ শনিবার যোগদান শেষে উপাচার্য দপ্তরে নবনিযুক্ত ট্রেজারারকে উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানরা ও কর্মকর্তারা শামীম আহসানকে স্বাগত জানান।
যোগদানের পর ট্রেজারার অধ্যাপক মো. শামীম আহসান বলেন, ‘আমি স্বচ্ছতা, জবাবদিহি ও মানসম্মত কাজ করতে চাই। টিমওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। আমরা আসল জিনিস ফোকাস করতে চাই। শিক্ষার্থীদের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। ভালো ও দক্ষ গ্র্যাজুয়েট কীভাবে তৈরি করতে পারি সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে।’
এ সময় শিক্ষকেরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরলে উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানে কাজ করছে। আশা করি অতি দ্রুত সব সমস্যার সমাধান হবে।
অধ্যাপক মো. শামীম আহসান ১৯৯৫ সালে খুলনা জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে (অনার্স) শেষ করেন। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার-কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) থেকে মাস্টার্স এবং একই প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে পিএইচডি করেন। একই প্রতিষ্ঠানে তিনি পোস্ট-ডক্টরাল সম্পন্ন করেন।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) থেকেও পোস্ট-ডক্টরাল সম্পন্ন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের প্রধান, সহকারী প্রভোস্ট ও আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ড্রোন নিয়ে কাজ করেন।
শামীম আহসানের গবেষণার ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন জার্নালে তাঁর শতাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। তিনি অর্ধশতাধিক জার্নালের রিভিওয়ার। ছয়টি জার্নালের সম্পাদক। দেশ ও বিদেশের অর্ধশতাধিক সেমিনার, ট্রেনিং ও ওয়ার্কশপে যোগদান করেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত।
কোরিয়ান ভাষায় দক্ষ শামীম আহসান দেশ বিদেশের বিখ্যাত গবেষক ও বিজ্ঞানীর সঙ্গে কাজ করেছেন। তাঁর আগ্রহের বিষয় লেজার প্রক্রিয়াকরণ, ফাইবার অপটিক যোগাযোগ, সলিডের ইলেকট্রনিকস, অপটিক্যাল নেটওয়ার্ক এবং ননফোটেনিক্স, বড় বৈচিত্র্য উন্নয়নশীল ড্রোন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে