
আসছে ঈদ। কিন্তু হাতে নেই টাকাপয়সা। অনেকে আবার ঋণের ভারে জর্জরিত। এই অবস্থায় জীবিকার তাগিদে এখন নিজ জেলা ছেড়ে আশপাশের এলাকায় ছুটছেন গাইবান্ধার শ্রমিকেরা। স্থানীয়রা বলছেন, কৃষিনির্ভর এই জেলায় নেই তেমন কলকারখানা। তাই এ জেলার মানুষের কর্মসংস্থানের অভাব। কাজের সন্ধানে এ জেলার শ্রমিকেরা ছুটে যান বিভিন্ন এলাকায়। কেউ কেউ ঢাকায় গিয়ে পোশাকশ্রমিক হিসেবে কাজ করেন। কেউ কেউ অন্য জেলায় যান কৃষিশ্রমিকের কাজ করতে।
স্থানীয়রা আরও বলেন, এখানকার সিংহভাগ মানুষ এখনো বাপ-দাদার পেশা—কৃষিকাজের সঙ্গেই জড়িয়ে রয়েছেন। জেলায় কৃষিকাজ চলে তিন-চার মাস। বোরো, আমন আর ইরি ধানের মৌসুমে তাঁরা কৃষিকাজ করেন। বছরের বাকি সময়টুকু বেঁচে থাকার তাগিদে শ্রমিকেরা ছুটে যান অন্য জেলায়। আর যাদের পক্ষে সেটাও সম্ভব হয় না, তাঁরা কর্মহীন হয়ে পড়েন। কর্মহীন বসে থাকায় ঋণের ভারে জর্জরিত হন তাঁরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনই এ জেলার শ্রমজীবী মানুষেরা কাজের সন্ধানে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য রেলস্টেশন ও বাস টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। ট্রেন ও বাসে করে যাচ্ছেন বগুড়া, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাটসহ দেশের প্রত্যন্ত এলাকায়। তাঁদের আশা—ঈদের আগের কয়েক দিন শ্রম দিয়ে কিছু টাকা আয় করে নেওয়া। যা দিয়ে আসন্ন ঈদটা পরিবার-পরিজন নিয়ে কোনোমতে কাটিয়ে দেওয়া যায়।
কথা বলে জানা গেছে, গাইবান্ধায় এখন ধানের চারা রোপণ শেষ হওয়ায় শ্রমিকদের হাতে কাজ নেই। জেলায় কোনো কল-কারখানা না থাকায় অধিকাংশ শ্রমিকই কর্মহীন রয়েছেন। কর্মহীন বসে থাকায় জড়িয়ে যাওয়া ঋণের কিস্তি, রমজানে পরিবারের জন্য একটু ভালো-মন্দ খাবারের জোগান, ঈদের খরচ—সর্বোপরি জীবন বাঁচানোর তাগিদে দিশেহারা নিম্ন আয়ের এসব মজুর।
কৃষিশ্রমিক সাইফুল ইসলাম বলেন, ‘কাজ না থাকায় প্রায় এক মাস বসে আছি। সামনে ঈদ, হাতে কোনো ট্যাকা নাই। তাই জয়পুরহাটের ক্ষেতলাতে ধান লাগানোর জন্য যাচ্ছি।’ তিনি বলেন, ‘কয়েকটা দিন কাম করলে ঈদটা করা যাবে।’
বাস কাউন্টার মাস্টার বেলাল মিয়া বলেন, ‘প্রতিদিন শ্রমিকেরা কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তরে যাওয়ার জন্য জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিড় করছে। তাদের অনেকের কাছেই নেই গন্তব্যে যাওয়ার ভাড়া।’
গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম বলেন, ‘জেলার কৃষিশ্রমিকেরা কাজের জন্য যাতে জেলার বাহিরে যেতে না হয়। সেজন্য কৃষিভিত্তিক করখানা স্থাপন করার ব্যাপারে আমি একমত। সেটা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক। বেসরকারিভাবে করতে চাইলে তাঁদের যেন সরকার সহযোগিতা করে এমন দাবি সংসদে উপস্থাপন করা হবে।’

যশোর শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮)। গত সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শহরতলি সুজলপুর এলাকার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে ব্যবসায়ী জাহাঙ্গীরকে। এরপর জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ১ কোটি টাকার মুক্তিপণ।
১৬ মিনিট আগে
একসময় ভাড়ায় গাড়ি চালাতেন রিয়াজুল ইসলাম। মাস শেষে যা আয় হতো, তা দিয়েই চলত সংসার। কিন্তু মাত্র আট মাসে বদলে গেছে তাঁর জীবনের হিসাব-নিকাশ। এখন তিনি দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যবসায়িক মূলধন। সব মিলিয়ে প্রায় দুই কোটির সম্পদের ঘোষণা দিয়েছেন আয়কর নথিতে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহ সেচ প্রকল্প চালুর সময় ২০টি পাম্প ছিল। ধীরে ধীরে কমে তিনটিতে নেমেছে। বর্তমানে সেই সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রকল্প এলাকায় যমুনা নদীতে বিশাল চর জেগে ওঠা। এতে পানি না পাওয়ায় সেচ প্রকল্প বন্ধের উপক্রম হয়েছে। বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সেচ প্রকল্পের...
১ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন ‘লিটল ম্যাগাজিন’ নামে পরিচিত ছোট কাগজের হাত ধরে বেড়ে উঠত কবি, সাহিত্যিকদের একটা বড় অংশ; বিশেষ করে প্রথা ও প্রতিষ্ঠানবিরোধী তরুণদের আগ্রহের জায়গা ছিল লিটল ম্যাগাজিন। একুশের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘বহেড়াতলা’ আর ছোট কাগজ হয়ে উঠেছিল প্রায় সমার্থক।
২ ঘণ্টা আগে