
যশোর শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮)। গত সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শহরতলি সুজলপুর এলাকার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে ব্যবসায়ী জাহাঙ্গীরকে। এরপর জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ১ কোটি টাকার মুক্তিপণ।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলেও পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করতে পারেনি। এদিকে জাহাঙ্গীরকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের বিচারের দাবি জানিয়ে গতকাল বুধবার বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। এ সময় তাঁর কোলে ছিল চার বছর বয়সী মেয়ে রিদা।
রেশমা যখন স্বামী অপহরণের বিষয়টি বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, তখন হঠাৎ আধো আধো বোলে রিদা বলে ওঠে, ‘আমার বাবাকে ফিরিয়ে দেন, আমার বাবা আমাকে অনেক আদর করে। আমি শুধু বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমার বাবার জন্য আমার খুব পরাণ পুড়ছে। বাবাকে ছাড়া একটুও ভাল্লাগে না আমার। কিচ্ছু ভাল্লাগে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে একটি প্রাইভেট কারে কয়েকজন এসে জাহাঙ্গীরকে অপহরণ করে। পরে তাঁর ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তাঁর স্ত্রীর ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। না হলে তাঁকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এর পর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
রেশমা খাতুন বলেন, ‘তিন দিন পার হয়ে গেছে; তাঁর সন্ধান পাচ্ছি না। আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমার স্বামীকে দ্রুত জীবিত উদ্ধার ও অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে...
১০ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে অন্য এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকারের সঙ্গে গণতন্ত্র জড়িত, আইনের শাসন জড়িত, রাইট টু ইনফরমেশন জড়িত। আমরা বলেছি বিচার বিভাগের সুবিধার্থে সাংবাদিকদের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রবেশাধিকার লাগবে...
১৭ মিনিট আগে
সাগরপথে মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় পাচারকারী চক্রের মূল হোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ সদরের নাফ নদীর জেটিঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন
৩৯ মিনিট আগে