
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে খুনি রাজনৈতিক দলের মদদে গ্রেনেড হামলা হয়। তারা সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করে। দেশকে তারা গড়ে তোলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ লালন হয় এবং মানবতা ভূলুণ্ঠিত হয়।
আজ সোমবার পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সে সময় বাড়িতে থাকতে পারত না, মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপদে চলতে পারত না। তাদের বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতার কন্যা সেদিন রেহাই পেয়েছিলেন বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
শামসুল হক টুকু বলেন, ‘আগস্ট মাস আমাদের শোকের মাস। এ মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে হত্যা করে। হত্যার পর আসামিদের তারা দায়মুক্তি দিয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে পবিত্র সংসদকে তারা কলুষিত করেছিল। আমরা কামনা করি, পৃথিবীর কোথাও যেন এমন জঘন্য ঘটনা আর না ঘটে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তপন হায়দার সান।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
গাজীপুরের পূবাইল থানার পূবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের ২ কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ–১ কক্ষ থেকে কোকেন ও এমডিএমসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
৯ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। পরে রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
১৫ মিনিট আগে