Ajker Patrika

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২১
খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। পরে রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।

আজ শনিবার রাত সোয়া ৭টায় ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্যসচিব কামরান হোসেন বলেন, ‘মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হকের অবৈধ আদেশ প্রত্যাহারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে হুইপ রকিবুল ইসলাম বকুল টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলেছেন।’

জানা গেছে, খুমেকের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বরের অফিস আদেশে বলা হয়, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুল আলম ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তাঁর শেষ কর্মদিবসে মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) মো. জহিরুল হকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

এই আদেশের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে খুমেক হাসপাতালের হলরুমে জরুরি বৈঠক শেষে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ওই হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীসহ শত শত রোগী চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত