Ajker Patrika

গাজীপুরে ডিজে পার্টিতে মাদক কারবার, গ্রেপ্তার ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৪
গাজীপুরে ডিজে পার্টিতে মাদক কারবার, গ্রেপ্তার ৪
উদ্ধার হওয়া মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইল এলাকায় পুবাইল রিসোর্ট ক্লাবে ডিজে পার্টির নামে মাদক কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে কুশ, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুরের পুবাইল থানার পুবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের দুই কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ-১ কক্ষ থেকে কোকেন, এমডিএমএসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক করা হয়।

এ ছাড়া টিউবরোজ-২ কটেজে অভিযান বিলাতি মদ, কুশসহ তুষার আহমেদ নিশু ও মহিদুল ইসলাম রাহাতকে আটক করা হয়। অপর দিকে গোমতী-১ নামের একটি কটেজ থেকে এমডিএমএ, কুশসহ কাসফিয়া নিশাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা রিসোর্টে সনিক প্লাস নামের ব্যানারে বিভিন্ন ক্লাব ফেস্টিভ্যাল আয়োজন করেন। এসব অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের সিনথেটিক মাদকদ্রব্য সরবরাহ করা হয়।

তাঁরা এই অনুষ্ঠানের পূর্ব কোনো অনুমতি নেননি বলে জানিয়েছে ডিএনসির কর্মকর্তা এমদাদুল ইসলাম মিঠুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত