
আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পারেনি; বরং তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে জনগণকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। বিএনপি মাঠ ছেড়ে পালাবে না।’
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিকেলে ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে বের হওয়া র্যালিটি বাদ্য বাজনা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমন।

সমাবেশে দলটির স্থানীয় শীর্ষ নেতারা বলেন, ঈশ্বরদীতে কিছু নামধারী নেতা অপকর্মের মাধ্যমে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দলের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন নেতারা।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে