Ajker Patrika

লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে ভাত খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে ভাত খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমান এবং গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং কর্মকর্তা ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল বুধবার রাতে কেন্দ্র রেখে এক জামায়াত নেতার বাসায় ভাত খেতে যান এম এ ওসমান ও ইকবাল হোসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুজন পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত