
পাবনায় ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৫ মামলার পলাতক আসামি পলাশ হোসেন ওরফে সাগরকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশের বাড়ি জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামে। তাঁকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় পলাশকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তার পলাশ আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭ ডাকাতি, ২ অস্ত্র, ১ মাদক, ২ হত্যাচেষ্টাসহ মোট ১৫ মামলা রয়েছে। গ্রেপ্তার-পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
১০ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
৩৫ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে