
পাবনার ঈশ্বরদীতে মাথা ও বুকে সাদা কাপড় জড়িয়ে প্রকাশ্যে শটগান হাতে জুবায়ের হোসেন বাপ্পি নামে এক যুবক রাস্তায় মহড়া দিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ সোমবার বিকেলে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন। একই সঙ্গে তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনতা ও বিএনপি একাংশের নেতা কর্মীরা ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন।
জুবায়ের হোসেন বাপ্পি ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থক। তিনি নিজেকে সাবেক ছাত্রদল নেতা বলে দাবি করেছেন।
আজ বিকেলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে প্রথমে বিষয়টি ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, বুক ও মাথায় সাদা কাপড় জড়ানো অবস্থায় ওই যুবক শটগান হাতে নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে হেঁটে রেলগেট ট্রাফিক মোড় এসে দাঁড়ান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দাশুরিয়ার বিএনপি কর্মী সুলভ মালিথা। তাঁদের পেছনে মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবককে দেখা যায়। শটগান হাতে নিয়ে পায়ে হেঁটে কিছু সময় রেলগেট ট্রাফিক মোড়ে দাঁড়ান বাপ্পী এবং থানার দিকে ফিরে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশাদুর রহমান জানিয়েছেন, ‘ওই যুবক অস্ত্র জমা দিতে এসেছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তাঁর লাইসেন্সের কাগজপত্র যাচাই-বাছাই করছি।’
এদিকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার প্রতিবাদে তাঁকে গ্রেপ্তার ও তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির আরেকটি পক্ষের সমর্থকেরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান অভিযোগ করেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে বেশ কিছুদিন ধরে ওই যুবক এলাকায় প্রভাব বিস্তার ও অপকর্ম করছে। এমনকি সে আমাকে এবং বিএনপি নেতা ও পাবনা-৪ আসনে এমপি প্রার্থী (স্বতন্ত্র) জাকারিয়া পিন্টুকে হত্যার পরিকল্পনায় প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। আজকে সেই পরিকল্পনায় সে শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা দেব।’

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার
৯ মিনিট আগে
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে