
পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়...
২১ মিনিট আগে
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। তাঁর বাড়ি জামালপুর সদরে এবং তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
২১ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।
২৭ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
৪০ মিনিট আগে