
পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোলের সৃষ্টি হয়।
আজ বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বক্তব্য শেষ না করে নেমে যান মাসুদ খন্দকার। তখন অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়।
ওই সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির নেতা মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল। এ সময় পতিত সরকারের কিছু দোসর ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল। ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়।’
পাবনা জেলা প্রশাসক বলেন, ‘আমি এ বিষয়ে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তবে বিএনপির কোনো একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন, এ সময় তাঁর বক্তব্যের একটা অংশে কয়েকজন লোক তাঁকে বলেন যে আপনি এই বক্তব্য দিতে পারেন না। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।’

আজ বুধবার বেলা ২টা ৫ মিনিটে বগুড়ার আদমদীঘি এলাকায় নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানান রেলওয়ে কন্ট্রোল রুমের (সৈয়দপুর রেলওয়ে পুলিশ) কনস্টেবল মো. জাকারিয়া।
১৯ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস।
৪০ মিনিট আগে
ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগে