
পাবনার সুজানগরে সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার উপজেলার দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে। আজ এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে দুলাই বাজারে এসে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও ইনকোর্স পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। তাঁরা অবিলম্বে এসব ফি প্রত্যাহার ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ বলেন, ‘একসঙ্গে কলেজের পাওনাদি পরিশোধ করতে অভিভাবকের কষ্ট হয়। সে ক্ষেত্রে আমরা অভিভাবকের সুবিধার জন্য প্রতিবছরেই ওই টাকা ভাগ করে গ্রহণ করে থাকি। এ বিষয়ে কলেজের কিছু শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারে।’

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) ও রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডিবি পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবার উচ্ছেদের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, চলাচলে বাধা দূর এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
২ ঘণ্টা আগে
কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে