পাবনার আটঘরিয়া উপজেলায় নছিমন উল্টে চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের কুমোরগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম নূর আলম (৩০)। তিনি কুমোরগাড়ী গ্রামের হোসেন আলীর ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে মাছের ভাড়া নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন নূর আলম। পথে নছিমনটি কুমোরগাড়ী এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।










