
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়িকাইট্টা) উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত কচ্ছপ। শনিবার দুপুরে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভিন্ন পুকুর ও জলাশয়ে জীবিত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই ঘরে কাউকে পাওয়া যায়নি।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান জানান, ধারণা করা হচ্ছে, একটি চক্র কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে জড়ো করেছিল। অভিযানের খবর পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, মৃত কচ্ছপগুলোর কিছু অংশ মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং কয়েকটি প্রজাতির নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। জীবিত কচ্ছপগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী সংরক্ষণে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কচ্ছপগুলো অবমুক্ত করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগ সদরের রেঞ্জ কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান এবং বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকার পরিদর্শক সাদিক আব্দুল্লাহসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি নদী থেকে তোলে।
৮ মিনিট আগে
রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) ওই মার্কেটের ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
১৩ মিনিট আগে
কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন গিয়াস উদ্দিন ও মো. নুরুজ্জামান। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। দুই পরিবারের শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
২৭ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। তবে নদীর তীব্র স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত...
২ ঘণ্টা আগে