Ajker Patrika

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করা হয়।

আজ শনিবার দুপুর ২টার দিকে আটককৃতদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের বাড়ি জেলার বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায়।

পুলিশ জানায়, চৌমুহনীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম চলছে—গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে শুক্রবার রাত ও শনিবার সকালে ডিবি পুলিশের দুটি দল অভিযান চালায়। অভিযানকালে শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেল থেকে ১ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়।

এদিকে শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় পাঁচজন পুরুষ ও সাতজন নারীকে আটক করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, আটককৃতদের দণ্ডবিধি ১৮৬০-এর ২৯০ ধারা অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত