উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি বুঝে পাওয়া ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রয়াত কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিমের (নিশাত সেলিম) পাঁচ মেয়ে এবং স্ত্রী।
নিশাত সেলিমের মৃত্যুর ১০ বছর পার হলেও এখনো তাঁর মেয়েরা ন্যায্যপাওনা বুঝে পাননি দাবি করে এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিশাত সেলিমের তৃতীয় মেয়ে নাহিদ সাহেলা আলী।
লিখিত বক্তব্যে নাহিদ সাহেলা আলী বলেন, ২০১৪ সালের ২৭ জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তাঁর বাবা নিশাত সেলিম। তাঁর মৃত্যুর পর থেকে মাইজদী, লক্ষ্মীপুর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর (নিশাত সেলিম) রেখে যাওয়া একক এবং যৌথ মালিকানার কোটি কোটি টাকার সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেন তাঁর চাচা ইউনুস আলী মিলন, ইয়াকুব আলী লিটন, ইকবাল হোসেন স্বপন ও ফুফু হাসিনা আক্তার সুমি।
এ ছাড়া ঢাকার হাজারীবাগে কে টি লেদার ও নিশাত ট্যানারি নামের দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে বায়না করে পরবর্তীতে কোটি কোটি টাকার বিনিময়ে রেজিস্ট্রি ছাড়াই দখল হস্তান্তর করে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।
নাহিদ বলেন, ঢাকার হেমায়েতপুরে আমার বাবার একটি ট্যানারি আছে, যা আমার ছোট চাচা ইকবাল হোসেন স্বপন ও তাঁর শ্যালক টিটুসহ একটি সংঘবদ্ধ চক্র ব্যবসা ও ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে নিশাত সেলিমের সন্তানেরা আরও অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর চাচা ইউনুস আলী মিলন ও ইয়াকুব আলী লিটন মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের নিশাত প্লাজা মার্কেটের নিচ তলা দখল করে রেখেছেন। তিনি দীর্ঘদিন থেকে তাঁদের অধিকার বঞ্চিত করে মার্কেটের ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করছেন।
এর বাইরে লক্ষ্মীপুরের তিতিরকান্দি, ফাজিলপুর ও কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে নিশাত সেলিমের সম্পত্তি গত ১০ বছর ধরে দখলে রেখেছেন অভিযুক্তরা। তাঁর মেয়েরা বলেন, বর্তমানে মা এবং তাঁদের পাঁচ বোনকে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গত ১০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মৃত নিশাত সেলিমের স্ত্রী কোহিনুর আক্তার, মেয়ে নাহিদ সালমা আলী, নাহিদ সায়মা আলী, নাহিদ সাহেলা আলী, নাহিদ সুমাইয়া আলী ও নাহিদ সাহেবা আলী।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন...
৩৩ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
৪২ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে