নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মাণাধীন একটি মার্কেটের দেয়ালের পাশ থেকে ফখরুল ইসলাম জিহাদ (২৬) নামের এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুরেরপোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফখরুল ইসলাম জিহাদ ওই ওয়ার্ডের মৃত জাকের নবী বাবুলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সুরেরপোল এলাকার দোকানপাট খোলার সময় স্থানীয় লোকজন নির্মাণাধীন মার্কেটের একটি দেয়ালের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় জিহাদের মরদেহ দেখতে পান। পরে বেগমগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জিহাদ দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন ধরে তাঁর মনোমালিন্য চলছিল।
পুলিশের ধারণা, রাতের কোনো একসময় স্থানীয় লোকজনের অগোচরে নির্মাণাধীন মার্কেটের দেয়ালের ফাঁকা অংশে দড়ি ঢুকিয়ে গলায় ফাঁস নেন জিহাদ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।
৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৮ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের পাঁচ তলার লিফটের ফাঁকা স্থানে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন...
৩০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
৩২ মিনিট আগে