
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত এক শিক্ষার্থীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলামসহ ৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়র কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর ঘণ্টাখানেক পর শাখা ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি হয় এবং পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়।

ঘটনাকে কেন্দ্র করে আজও সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর পর্যন্ত ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি জাহিদ ও সাধারণ সম্পাদক হাসিবুলের সমর্থকদের সঙ্গে সিনিয়র সহসভাপতি সাব্বির হাসানের সমর্থকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, ‘বহিরাগত লোকজন এসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। আমরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। ছাত্রদলের নেতা কর্মীরা মারামারি করেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, ‘আমি এই বিষয়ে অবগত হয়েছি। হলের প্রভোস্ট বডির সবাইকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে। আনসার সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং আমরা প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকছি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ এলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এরই মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছি।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনায় যেই জড়িত থাকুক, তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

কমিটির সদস্যসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন...
৮ মিনিট আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে যমুনা সেতু হয়ে বিশেষ লরিবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার উদ্দেশে রওনা হয় লরিবহরটি।
১৫ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৪০ মিনিট আগে